কিভাবে লিচু ফুলের মধু চিনবেন ?
লিচু ফুলের মধু চেনার উপায় ও কৌশল
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ফুলের আলাদা বৈশিষ্ট্যের মধুর উৎপাদন করা হয় । এসবের মধ্য থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি উৎপাদিত চার প্রকারের মধু উৎপাদিত হয় । তার মধ্য থেকে এক প্রকারের হলো লিচু ফুলের মধু ।
লিচু ফুলের মধুর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে । প্রতিটি ফুলের মধুর আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে । আজ আমরা লিচু ফুলের মধু নিয়ে বিস্তারিত আলোচনা করব । যা থেকে আপনারা লিচু ফুলের মধু সম্পর্কে জানতে পারবেন ।
পেজ সূচিপত্রঃ আজ লিচু ফুলের মধু সম্পর্কে আমরা যা যা জানতে পারবো তা হলো
- লিচু ফুলের মধু কি ?
- লিচু ফুলের মধু চেনার উপায়
- লিচু ফুলের মধু কি তেতো হয় ?
- লিচু ফুলের মধু কখন খাবেন ?
- লিচু ফুলের মধু কিভাবে সংগ্রহ করা হয় ?
- কোন মধু সবচেয়ে ভাল ?
- হাড় ও দাঁত মজবুত করে
- অনিদ্রা দূর করে
- ঠাণ্ডা ও কফ দূর করে
- রক্তচাপ নিয়ন্ত্রণ করে
- উপসংহার
লিচু ফুলের মধু কি ?
লিচু অনেক সুস্বাদু ও টক,মিষ্টি একটি ফল । বাংলাদেশের উত্তরাঞ্চলে এই লিচু ফল
সব থেকে বেশি উৎপাদন করা হয় । বিশেষ করে দিনাজপুর অঞ্চলে সবথেকে বেশি লিচুর
আবাদ করা হয় । লিচু যেমন খেতে অনেক সুস্বাদু তেমনি এর ফুল থেকে তৈরি হওয়া
মধুর স্বাদ ও অনেক বেশি । লিচু ফুলের মধু বৈশিষ্ট্যের পাশাপাশি এই মধু
পুষ্টিগুণ সম্পন্ন যা দেহের অনেক উপকার করে থাকে ।
লিচু আমাদের শরীরের জন্য যতটা পুষ্টিকর লিচু ফুলের মধু ও আমাদের শরীরের জন্য
অনেক পুষ্টিকর । তাই আমরা নিয়ম করে লিচু ফুলের মধু খেতে পারি । এটা আমাদের
শরীরের জন্য অনেকটাই উপকারী । এই নিচু ফুলের মধু খাওয়ার নিয়ম রয়েছে । তাই
আমরা নিয়ম মেনে প্রতিদিন লিচু ফুলের মধু খাব ।
লিচু ফুলের মধু চেনার উপায়
বাংলাদেশে যে কয় ধরনের মধু উৎপাদন হয় তার মধ্যে একটি হচ্ছে লিচু ফুলের মধু ।
লিচু ফুলের মধু ঘন, পাতলা ও মাঝারি ঘন এই তিন অবস্থাতে পাওয়া যায় । সাধারণত
এই মধুর রং ঘনত্তের উপর নির্ভর করে হলুদ, হালকা হলুদ, ফ্যাকাশে ইত্যাদি রঙের
হয়ে থাকে । এতে বিভিন্ন এনজাইম থাকার কারণে লিচু ফুলের মধুতে ফেনা হতে পারে
অথবা ঝাঁকি দিলে সাদা ফেনা আচরণ করতে পারে ।
অনেক সময় পাত্রে রাখলে এই মধু থেকে হালকা পরিমাণ গ্যাস তৈরি হতে পারে । তবে
সেখানে চিন্তার কোন বিষয় নেই । খাঁটি মধু থেকে অনেক সুন্দর লিচুর গন্ধ আসার
পাশাপাশি এটি খেতে অনেক মজা লাগে । অন্যদিকে শীতকালে খাঁটি লিচুর মধু হালকা
অথবা পুরাপুরি জমে যেতে পারে । তবে অবশ্যই মনে রাখবেন শীতকালে খাঁটি মধুর হালকা
অথবা অনেকাংশ জমে যায় ।
লিচু ফুলের মধু কি তেতো হয় ?
সাধারণত অনেকেই অভিযোগ করেন যে লিচু ফুলের মধুতে একটি তেতো ভাব থাকে । আসলে কোন
কোন ক্ষেত্রে নিম্নমানের ভেজালযুক্ত তৃতীয় গ্রেডের লিচু ফুলের মধু খেতে হালকা
তেতো লাগে । যদিও খাওয়া চলাকালীন কোন পার্থক্য বোঝা না গেলেও খাওয়ার পর গলায়
হালকা তেতো ভাব লাগতে পারে । তবে বি গ্রেডের মধ্যেও হালকা তেতো ভাব থাকে
যা এ গ্রেডের মধ্যে একটুও থাকে না।
আরও পড়ুনঃ
কত প্রকারের মধু হয়ে থাকে ?
অর্থাৎ যখন মধু কিনতে যাবেন তখন এই সকল বিষয়ে ভালো করে খেয়াল করবেন । কারণ
প্রতিটি জিনিসেরই ভালো এবং খারাপ দুটো ডিগ্রী রয়েছে । তাই আমাদেরকে ভালোভাবে
বাছাই করে জিনিস কিনতে হবে । তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে না । আর
ভালোভাবে খাঁটি জিনিস চিনতে না পারলে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি
।
লিচু ফুলের মধু কখন খাবেন ?
যেকোনো মধু সকালে এবং রাতে বা উভয় সময় খাওয়া যায় । তবে সকালে খালি পেটে এবং
রাতে খাওয়ার একঘন্টা পর মধু খেলে বেশি উপকার পাওয়া যায় । খালি মধু খাওয়ার
পাশাপাশি তাতে যদি বিভিন্ন বাদাম, দুধ, ড্রাই ফুড যোগ করা যায় তবে আরো বেশি
উপকার পাওয়া যায় । লিচু ফুলের মধু রুটির সাথে, পায়েস রান্না করে, পানীয়
তৈরি করে অথবা সরাসরি খাওয়া যায় ।
অনেকেই আবার অন্য খাবারের সাথে এটি গ্রহণ করে থাকে । আবার কেউ কেউ রুটিন
মোতাবেক সকালে এবং রাতে নিয়ম করে খায় । যে যেভাবে ইচ্ছা খেতে পারেন তাতে করে
পুষ্টিগুনের কোন হেলফের বা নড়চড় হবে না । যেভাবেই খান না
কেন পুষ্টিগুণ সমান অনুপাতে পাবেন ।
লিচু ফুলের মধু কিভাবে সংগ্রহ করা হয় ?
সাধারণত মার্চ থেকে এপ্রিল মাসে আমাদের দেশের লিচু গাছগুলিতে প্রচুর পরিমাণে
মুকুল হতে দেখা যায় । এ সময় মৌমাছিরা লিচু ফুলে ঘুরে ঘুরে ফুলের নেকটার
সংগ্রহ করে তাদের মৌচাকে জমা করে । এভাবে উৎপন্ন হয় লিচু ফুলের মধু ।
প্রকৃতি যখন লিচু ফুলে ভরে যায় তখন আমাদের দেশের মৌচাষিরা তাদের খামারে
মৌবাক্স বিভিন্ন বড় বড় লিচু বাগানে স্থাপন করে থাকেন ।
মৌ বাক্সে থাকা মৌমাছিরা লিচু বাগানের প্রায় প্রতিটি মুকুল থেকেই নেকটার
সংগ্রহ করে তাদের মৌবক্সে জমা করে । পরবর্তীতে মৌচাষিরা মৌবাক্সের মৌচাকলি থেকে
এক্সট্রাক্টর নামক বিশেষ যন্ত্রের সাহায্যে মধু বের করে নেয় । এভাবে যে
মধু সংগ্রহ হয় এটাকে বলা হয় লিচু ফুলের মধু । খামারে উৎপাদিত মধু ও অবশ্যই
প্রাকৃতিক মধু কারণ এটিও মৌমাছি ফুল থেকে নেকটার সংগ্রহ করে উৎপাদন করে ।
কোন মধু সবচেয়ে ভাল ?
কোন মধু সবথেকে ভালো সে সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হয় যে, সকল খাঁটি মধুই
ভালো । তবে এদের মধ্যে কিছু মতভেদ রয়েছে । সাধারণত বাংলাদেশের
সুন্দরবনের বিশেষ মধু খলিশা ফুলের মধুকে সব থেকে ভালো এবং সম্মানের স্থান
দেওয়া হয়েছে । ধারণা করা হয় এই ফুলের মধু সব থেকে বেশি শুক্রাণযুক্ত এবং
সুস্বাদু ।
আরও পড়ুনঃ কোন মৌসুমে বা কখন ভালো মধু পাওয়া যায় ?
তবে আমাদের দেশে অনেক ধরনের মৌসুমী ফুলের মধু পাওয়া যায় যা পুষ্টিগুণ সাদ এবং
গন্ধে অতুলনীয় । এই সব কিছু বিবেচনা করলে দেখা যাবে এই মতভেদের বাইরে
প্রকৃতিতে পাওয়া সকল ধরনের খাঁটি মধু হচ্ছে ভাল ।
উপরোক্ত আলোচনায় লিচু ফুলের মধু কি, কিভাবে খায়, চেনার উপায়সহ, এই মধু খেলে
কি কি উপকারিতা পাওয়া যাবে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে । বাংলাদেশে যে সকল
মৌসুমী মধু পাওয়া যায় তাদের মধ্যে লিচু ফুলের মধু অন্যতম ।
হাড় ও দাঁত মজবুত করে
প্রতিটি মধুই আমাদের শরীরের জন্য অনেক উপকারী । ঠিক তেমনিভাবে লিচু ফুলের
মধু ও আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী । এই মধুতে থাকা ক্যালসিয়াম ও
ম্যাগনেসিয়াম হাড়কে শক্তিশালী করে এবং দাঁতের গঠন মজবুতর রাখতে সহায়তা করে
থাকে । তাই হাড় ও দাঁত মজবুত এবং সুস্থ সতেজ রাখার জন্য আমরা লিচু ফুলের মধু
নিয়ম করে খাব ।
এটি শুধু বয়স্ক মানুষের জন্যই নয়, এটি শিশুদের জন্য অনেক উপকারী । পাশাপাশি
মায়ের সুস্থতার জন্য আমরা লিচু ফুলের মধু খেতে পারি । তাই বলা যায় হাড় ও দাঁত
কে মজবুত ও সতেজ রাখার জন্য এবং সুস্থ সবল রাখার জন্য আমরা নিয়ম করে যে
কোন সময় লিচু ফুলের মধু খাব ।
অনিদ্রা দূর করে
লিচু ফুলের মধু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।
আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে । এমন অনেক রোগ রয়েছে যেগুলোর
কোন ঔষধই নেই । এমন রোগ আমাদের শরীরের প্রতিনিয়ত বাসা বাঁধছে । আর এই মধু সে
রোগের ওষুধ হিসেবে কাজ করে । তাই বিভিন্ন রোগের সমাধানের জন্য বা নিরাময়ের
জন্য আমরা নিয়ম করে মধু খেতে পারি ।
আরও পড়ুনঃ মধু কোন কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে
লিচু ফুলের মধুতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরে ও মেলাটোনিন উৎপাদনে সহায়তা করে
থাকে । অনিদ্রা দূর করে । এটি উদ্বেগ, মানসিক চাপ ও অপসাদ কমিয়ে মনকে প্রশান্ত
করতে সহায়তা করে থাকে । তাই এইসব সমস্যা সমাধানের জন্য আমরা লিচু ফুলের মধু
খেতে পারি ।
ঠান্ডা ও কফ দূর করে
আমাদের দেশে যখনই এক সিজন থেকে অন্য সিজন পরিবর্তন হয়, যেমন গরম কাল থেকে
শীতকাল বা শীতকাল থেকে বর্ষাকাল, এইরকম সময়ে আমাদের অসুখ অনেক বেশি হয় । তাই
এই সময় আমাদেরকে অনেক সাবধানে থাকতে হয় । বিশেষ করে শীতকালে অসুখ-বিসুখ অনেক
বেশি হয় ।
তাই শীতকালে বা পরিবেশ পরিবর্তনে সর্দি, কাশি, কফ, বুকের জমাট ভাব কিংবা গলা
ব্যথা প্রায়ই লেগে থাকে । লিচু ফুলের মধু এন্টিব্যাকটেরিয়াল ও
ইনফ্লামেটরি গুণ এসব দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে ।
তাই শীতকালে আমরা যদি নিয়ম করে লিচু ফুলের মধু খায় তাহলে আমাদের এই সমস্যা
গুলো অনায়াসে সমাধান হয়ে যাবে । তাই বুঝতেই পারছেন লিচু ফুলের মধু আমাদের
শরীরের জন্য কতটা উপকারী ।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে
লিচু ফুলের মধুর আমাদের শরীরের অনেক রোগ নিরাময় করে যা নিয়ে আমরা উপরে আলোচনা
করেছি । লিচু ফুলের মধু আরও একটি রোগ নিরাময় করে যেটি হল রক্তচাপ নিয়ন্ত্রণ
করে থাকে । লিচু ফুলের মধুতে থাকে ফেনোলিগ এসিড অ্যান্টিঅক্সিডেন্ট ও আরো নানান
বিভিন্ন ধরনের উপাদান যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে । তার সাথে এটি
হৃদরোগের ঝুঁকি কমায় ও হার্ডকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে ।
মানুষের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অংশ হলো এই হার্ট । আর মধু এই হার্ট ভালো
রাখতে সাহায্য করে । আর এই লিচু ফুলের মধু খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
অনেকটাই কমে যায় । তাই এই সমস্যার সমাধানে আমরা নিয়ম করে বা নিয়মিত মধু খেতে
পারি, যাতে আমাদের শরীরসুস্থ এবং সতেজ থাকে ।
উপসংহার
লিচু ফুলের মধু সম্পর্কে আমার যতটুকু জানা আছে তার সবটা দেওয়ার চেষ্টা করেছি ।
লিচু ফুলের মধু প্রকৃতির এক চমৎকার সৃষ্টি । যার স্বাদ ও পুষ্টি গুণের সমৃদ্ধ
অনিদ্রা থেকে শুরু করে সর্দি, কাশি, ত্বক ও হাড়ের যত্ন কিংবা রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়াতে সাহায্য করে ।
বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে রক্ষা করতে লিচু ফুলের মধু আমাদের অনেক সাহায্য করে
থাকে । এই মধু বহু সমস্যার সমাধান দিয়ে থাকে । তাই আমরা চাইলে নিয়মমাফিক লিচু
ফুলের মধু খেতে পারি । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url